Scrollwhite

মাহমুদুল হক ফয়েজ My name is Mahmudul Huq Foez, I am a journalist, leaving in a small town, named Noakhali , which is situated in coastalzila of Bangladesh

হোমপেইজ | আর্টিকেল | ছোটগল্প | ফিচার | মুক্তিযুদ্ধ | বনৌষধি | সুস্বাস্থ্য | কবিতা | যোগাযোগ

কমিউনিটি রেডিওর বাস্তবতা



কমিউনিটি রেডিওর বাস্তবতা
মাহ্‌মুদুল হক ফয়েজ


বাস্তব চিত্র:- উপকূলীয় জেলা নোয়াখালী একটি দুর্যোগপূর্ণ অঞ্চল হিসাবে পরিচিত। নোয়াখালী সদরের প্রায় দুই তৃতীয়াংশই চর এলাকা। এখানে বাস করে সাধারন নিম্ন আয়ের মানুষ। তাদের অধিকাংশই কৃষি কাজের সঙ্গে জড়িত। তাছাড়াও দিনমজুর, রিক্সাশ্রমিক, জেলে প্রভৃতি পেশার মানুষ এখানে বাস করে। খুব কমসংখ্যক নারি কৃষি সহ বিভিন্ন কাজ করলেও তারা মূলত ঘরকন্যার কাজ করে থাকে। ঘর কেন্দ্রিক নানান কাজের সঙ্গেও এরা জড়িত।

চিংড়িঘের : নোয়াখালীর উপকূলে বিপর্যয়ের আশঙ্কা


চিংড়িঘের : নোয়াখালীর উপকূলে বিপর্যয়ের আশঙ্কা

মাহ্‌মুদুল হক ফয়েজ


নোয়াখালীর দক্ষিনে সমুদ্রোপকূলে যে বিপুল ভূমি প্রকৃতির অপার কৃপায় জেগে উঠছে, সে ভূমির উপর ইতিমধ্যে বিভিন্ন মহল ও গোষ্ঠীর দৃষ্টি এসে পড়েছে। লেলিহান লোভাতুর জ্বিহ্বার আগ্রাসনও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অসহায় নি:স্ব ভূমিহীনদের বঞ্চিত করে কি ভাবে এ বিপুল ভূমি নিজেদের করায়ত্ব করা যায় তার আইনি বৈধতার পথও খুঁজে বের করার ফন্দি ফিকির করছেন অনেকে।

নোয়াখালীর অরক্ষিত উপকূল

নোয়াখালীর অরক্ষিত উপকূল
নোয়াখালীর অরক্ষিত উপকূল : প্রয়োজন সবুজ বেষ্টনী
মাহ্‌মুদুল হক ফয়েজ

অরক্ষিত অবস্থায় নোয়াখালীর দক্ষিন উপকূলের লক্ষ লক্ষ মানুষ বাস করছে এক চরম আতঙ্কের মধ্যে। সিডরের মত কোনো জলোচ্ছাস এ এলাকার উপর দিয়ে বয়ে গেলে কি বিপর্যয় নেমে আসবে তা আগে ভাগে কিছুটা ধারনা করা যায়। ভয়াবহ সিডরকে বুক দিয়ে অনেকটা ঠেকিয়ে দিয়েছিলো সুন্দরবন। এই বনাঞ্চল না থাকলে সিডরে যে প্রাণহানী ঘটেছিলো তারো চেয়ে অনেকগুণ প্রাণহানী যে ঘটতো সে ব্যপারে সকলেই এখন প্রায় নিশ্চিত।

১২ নভেম্বরের ভয়ঙ্কর গর্কী থেকে শিক্ষা



১২ নভেম্বরের ভয়ঙ্কর গর্কী থেকে শিক্ষা

মাহ্‌মুদুল হক ফয়েজ

বাংলাদশের উপকূলীয় অঞ্চলে যাঁরা বংশপরম্পরায় বসবাস করে আসছেন, ঝড় তুফান জলোচ্ছাসকে তাঁরা সহজাত ভাবেই বরণ করে নিয়েছেন। ঝড় ঝঞ্ঝা গর্কীতে সব কিছু লন্ড ভন্ড হয়ে যাওয়ার পরও তারা চেষ্টা করেন আবার নিজেদের মত করে ঘুরে দাঁড়াতে

নোয়াখালী মুক্তদিবস




৭ ডিসেম্বর নোয়াখালী মুক্তদিবসের স্মৃতি
মাহ্‌মুদুল হক ফয়েজ

মহান মুক্তিযুদ্ধে অকুতভয় বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে ছিনিয়ে এনেছিলেন আমাদের গৌরবময় স্বাধীনতা। নিজের জীবন তুচ্ছ করে বাংলার শ্যামল প্রান্তরে রাজাকার আলবদর বাহিনীর সাথে একই ভাবে লড়ে গিয়েছিলেন তাঁরা। নোয়াখালীতেও এর ব্যতিক্রম হয়নি। একাত্তরের ৭ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধারা হানাদারদের কাছ থেকে মুক্ত করেছিলেন নোয়াখালীর জেলা সদর।

মুক্তিযুদ্ধকালিন নোয়াখালীর কয়টি নৃশংস হত্যাযজ্ঞ



মুক্তিযুদ্ধকালিন নোয়াখালীর কয়টি নৃশংস হত্যাযজ্ঞ
মাহমুদুল হক ফয়েজ

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলশামস্, সারা দেশের মত নোয়াখালীতেও অসংখ্য হত্যাযজ্ঞ চালিয়েছিলো। সে সব হত্যাযজ্ঞের অনেক কাহিনী আজ বিস্মৃতির অতলে হারিয়ে যেতে বসেছে। তবুও নোয়াখালী বাসীর অনেকের মনে সে সব স্মৃতিগুলো সকরুণ নিনাদে আজও গুমরে গুমরে কেঁদে উঠে।

রূপে ঝলমল নিঝুম দ্বীপ



রূপে ঝলমল নিঝুম দ্বীপNijhum Deep
মাহ্‌মুদুল হক ফয়েজ

নোয়াখালী উপকূলে গভীর সমুদ্রে জেগে উঠা এক রহস্যময়ী দ্বীপ 'নিঝুমদ্বীপ'। সাগরের উত্তাল ফেনিল তরঙ্গ, নীল আকাশ আর ছেঁড়া ছেঁড়া মেঘেরা সেখানে নিত্য মাতামাতি করে। নীরবে নিভৃতে সাগরের গর্ভ থেকে ধীরে ধীরে এ দ্বীপটি জেগে উঠেছে। এখন সে পূর্ণ যৌবন প্রাপ্ত সবুজ অরণ্যের নেকাবে ঘেরা লাস্যময়ী সাগর দূহিতা। তার শান্ত স্নিগ্ধ রূপ ছড়িয়ে পড়ছে চতুর্দিকে। দেশ বিদেশের মানুষ কৌতুহলী হয়ে উঠছে এ দ্বীপকে ঘিরে

নোয়াখালী জামে মসজিদ


নোয়াখালী জামে মসজিদ, ধর্মপ্রাণ মানুষের তীর্থস্থান
মাহ্‌মুদুল হক ফয়েজ

নোয়াখালী শহরের প্রাণ কেন্দ্রে এক অপূর্ব স্বর্গীয় ভাবাবেগ নিয়ে অবস্থান করছে মাইজদী জামে মসজিদ। মাইজদী বড় মসজিদ নামেও এর পরিচিতি রয়েছে। প্রতিদিন শতশত ধর্মপ্রাণ মুসল্লী নিয়মিত এই মসজিদে নামাজ আদায় করেন। পুরাতন নোয়াখালী শহর নদীগর্ভে বিলীন হয়ে যাবার পরে মাইজদীতে নতুন শহর গড়ার সময়য়েই ১৯৫০ সালে মসজিদটির নির্মান কাজ শুরু হয়।

About Me

My photo
Mahmudul Huq Foez Free-lance journalist, Researcher.