মাহমুদুল হক ফয়েজ
করিম বিশ্বাস নামে আমাদের গেরামে একটা লোক আছিলো। হের বহুত তালগাছ। বাইশটা। বেগ্গুনাতে তাল ধরতো। একদিন তারে কইলাম ‘মামু’ আমারে একটা তাল দ্যাও। হেয় কইলো, যা গিয়া, তোর পেটে তাল যাইবো না। আমার তখন বয়স আছিলো নয় দশ বছর। মামুর কথা শুইন্না খেদ চাইপা গেল। গায়ে জ্বালা ধইরা গেলো।




